Empowering Women
Supporting Immigrant Women Against Domestic Violence
Our goal at SAWP is to provide a safe and supportive space for women and their children affected by gender-based violence, where they can share their experiences, support one another, and begin investing in themselves toward financial independence. Alongside fostering a strong, caring community, SAWP offers skill-based resources, education, and empowerment support to help survivors achieve self-sufficiency
SAWP-সাউথ এশিয়ান উইমেন প্রজেক্ট। যার প্রধান লক্ষ্য হচ্ছে- সমাজে লিঙ্গভিত্তিক সহিংসতায় আক্রান্ত নারী ও তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা, যেখানে তারা তাদের সেই অভিজ্ঞতা পরস্পরের মধ্যে ভাগ করে নিতে পারে এবং একে অপরকে সহায়তা করতে পারে। একইসঙ্গে নিজেদের আর্থিক স্বনির্ভরতার পথে বিনিয়োগ শুরু করতে পারে। এই উদ্যোগ মূলত একটি শক্তিশালী ও সহানুভূতিশীল সম্প্রদায় গড়ে তোলার পাশাপাশি সেইসব আক্রান্ত নারীদের স্বনির্ভর এবং দক্ষতাভিত্তিক সম্পদ, শিক্ষা এবং ক্ষমতায়নমূলক সহায়তা প্রদান করার লক্ষ্যে SAWP বা সাউথ এশিয়ান উইমেন প্রজেক্ট কাজ করছে।

Our Story

South Asian Women Project (SAWP) was founded in 2020 by Rahnum Tasnuva, a Bengali survivor of intimate partner violence (IPV), who experienced firsthand the barriers faced by women in her community. Recognizing the need for culturally specific and linguistically accessible services within the Bangladeshi diaspora, Rahnum set out to create a safe, informed space for survivors of gender-based violence and their families.
The project began as an online community providing virtual support through social media platforms, and that community continues to grow. SAWP offers a safe environment where women and their children can share experiences, support one another, learn about their rights, and develop skills toward financial independence. From its early online beginnings to local outreach and volunteer recruitment, SAWP has grown into a trusted resource for the Bengali community, with a strong focus on healing, empowerment, and community building.
In addition to serving the New York City area, SAWP has expanded its services to survivors across the United States, becoming a nationwide support network for the Bangladeshi community.
সাউথ এশিয়ান উইমেন প্রজেক্ট (SAWP) প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে। প্রতিষ্ঠাতা ছিলেন রাহনুম তাসনুভা – যিনি নিজেই ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার (IPV) শিকার একজন বাঙালি নারী। সেইসময় তিনি একেবারে প্রত্যক্ষভাবে অনুভব করেছিলেন তার সম্প্রদায়ের নারীদের মুখোমুখি হওয়া বাধাগুলি। এর ফলে বাংলাদেশি প্রবাসী কমিউনিটির জন্য সংস্কৃতিভিত্তিক ও ভাষাগতভাবে সহজলভ্য সেবার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন রাহনুম। এরই প্রেক্ষিতে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার নারী ও তাদের পরিবারের জন্য একটি নিরাপদ ও সহায়ক স্থান গড়ে তোলার উদ্যোগ নেন তিনি।
প্রথমে একটি অনলাইন কমিউনিটি হিসেবে প্রকল্পটির যাত্রা শুরু হয়, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল সাপোর্ট প্রদান করা হতো এবং খুব অল্পসময়েই ক্রমাগতভাবে এই কমিউনিটি আকার বাড়তে থাকে। কারন, ‘SAWP বা সাউথ এশিয়ান উইমেন প্রজেক্ট’ এমন একটি নিরাপদ পরিবেশ প্রদান করে থাকে, যেখানে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার নারী ও তাদের সন্তানরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে। পাশাপাশি একে অপরকে সহায়তা, নিজেদের অধিকার সম্পর্কে জ্ঞান এবং আর্থিক স্বনির্ভরতার জন্য দক্ষতা অর্জন করতে পারে। অনলাইন কার্যক্রমের প্রাথমিক সূচনা থেকে শুরু করে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবক সংগ্রহ করে SAWP আজ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি বিশ্বস্ত সহায়ক সংস্থা হয়ে উঠেছে। বলা যায়, SAWP মানেই আরোগ্য, ক্ষমতায়ন ও কমিউনিটি।
আমেরিকার নিউ ইয়র্ক সিটি এলাকায় সেবা দেওয়ার পাশাপাশি, SAWP বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার সেইসব বেঁচে থাকা নারীদের প্রতিও সেবা সম্প্রসারিত করেছে এবং বাংলাদেশি কমিউনিটির জন্য একটি জাতীয় পর্যায়ের সাপোর্ট নেটওয়ার্কে হিসেবে পরিণত হয়েছে।




A.K.M. Sayeed brought over 30 years of leadership experience in social welfare and community development. He served with the Ministry of Social Welfare in Bangladesh and retired in 2008 as a Divisional Deputy Director, after dedicating his career to advancing social protection and public service initiatives.
Following his retirement, Sayeed became a founding member of the Professional Social Worker Foundation, Bangladesh, a nonprofit organization committed to supporting individuals with physical and mental disabilities across the country.
He held a Master’s degree in Social Work from the University of Rajshahi and led numerous government development initiatives throughout his career, including programs focused on gender-based violence, sexual violence, trafficking prevention, child and elder abuse prevention, youth development, domestic violence shelter systems, and rural development.
Sayeed served as an Advisory Board Member of South Asian Women Project, where he generously shared his wisdom, deep understanding of South Asian culture and language, and commitment to building culturally inclusive programs for survivors and their families.
His legacy of service, compassion, and dedication to social justice continues to inspire our work.

